Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবাংলাদেশ

প্রশাসন ও কৃষকের উপস্থিতিতে লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ

খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার  বলেছেন , সরকারী গুদামে আমন মওসুমের ধান সংগ্রহ চলছে। শিগগিরিই চাল কেনা শুরু হবে। এর পর উৎপাদন, চাহিদা ও মজুতের হিসাব করা হবে। অধিক উদ্বৃত্ত্ব হলে চাল রপ্তানী করবে সরকার।  এসময় প্রশাসন ও কৃষকের উপস্থিতিতে কৃষকের সামনেই লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ  করেন খাদ্যমন্ত্রী।

আজ সকাল ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় গুদামে আগত কৃষকদের সাথে  কথা বলেন ও ধান দেখে সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন,‘ কৃষকের স্বার্থ রক্ষায় সরকার সশ্য ক্রয়নীতিতে পরিবর্তন এনেছে। ইতোপূর্বে কখনই আমনের ধান কেনা হয়নি। এবার ৬ লাখ টন ধান কেনা হচ্ছে। সেই ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ চলছে। ’

তিনি জানান, ‘স্বচ্ছ প্রকৃয়ার মধ্যদিয়ে ধান সংগ্রহ করা হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, দালাল, ফরিয়া বা মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকের ধানে ফায়দা লুটতে না পারে সেজন্য সংগ্রহের শুরুতেই নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে ডেকে সতর্ক করা হয়েছে। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। ’

মন্ত্রী বলেন, ‘খাদ্য বিভাগ ছাড়াও স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের  সমন্বয়ে সঠিক চাষি তালিকা তৈরী ও সেই তালিকা ধরে ধান সংগ্রহ  হচ্ছে। কোথাও কৃষকের আবেদন বেশী জমা পড়লে প্রশাসন ও কৃষকের উপস্থিতিতে কৃষকের সামনেই লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হচ্ছে। ’

সরকারী ভাবে ধান ও চাল সংগ্রহে কৃষকসহ সকলকে সহযোগিতা করার আহবান জানান খাদ্যমন্ত্রী।

পরিদর্শনকালে জেলা খাদ্যনিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটয়ারী  ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button