Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফ্রেঞ্চ লিগ ২-০ তে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা লিভারপুলের সামনে বাধা হতে পারল না এভারটন।  মার্সিসাইড ডার্বিতে প্রতিপক্ষকে উড়িয়ে দিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে বুধবার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে ওরিগির গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৭ মিনিটে শাচিরির গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের।  চার মিনিট পর মাইকেল কেইনের গোলে ব্যবধান কমায় এভারটন। দশ মিনিট পর আবারো গোল উৎসবে মাতে লিভারপুল।  ৪৫ মিনিটে জালের দেখা পান সাদিও মানে।  এরকিছুক্ষণ পরেই আবারো ব্যবধান কমায় সফরকারীরা।  রেডরা ম্যাচের শেষ গোলটি পায় ৯০ মিনিটে, ভিনালডামের পা থেকে।  দারুণ জয়ে শীর্ষে অবস্থান আরো দৃঢ় করলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।  ১৫ ম্যাচে তাদের অর্জন ৪৩ পয়েন্ট। টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম হারের স্বাদ পাওয়া এভারটন ১৪ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জেতা চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। অন্যখেলায় টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ২১ পয়েন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button