
১২টি দল নিয়ে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৯। ১১ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজন গ্র্যান্ড মাস্টার, তিনজন আন্তর্জাতিক মাস্টারসহ বিভিন্ন দেশের গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টাররা অংশ নিবেন। বুধবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০১৮ সালের প্রথম বিভাগ দাবা থেকে উঠে আসা দুটি দলের সঙ্গে আরো ১০টি দল অংশ নিবে এবার। প্রতিটি দলে সর্বোচ্চ চারজন নিয়মিত ও দুইজন অতিরিক্ত খেলোয়াড় থাকবে।
খেলা হবে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্স-আপ দল ৬০ হাজার ও তৃতীয় হওয়া দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার।



