Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

এসএ গেমসে বাংলাদেশের ক্রিকেটে সাফল্য

এস এ গেমসে কারাতের ৫০ কেজি কুমিতে সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জ পেলেন বাংলাদেশের সবুজ মিয়া। পুরুষদের ক্রিকেট ইভেন্টে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

এদিকে, জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলার নারীরা। নেপালেকে ১০ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।

পোখারায় ক্রিকেট কম্পিটিশন মাঠে টস হেরে আগে ব্যাট করে নেপালের মেয়েরা। রাবেয়া খান এবং জাহানার আলমের দারুণ বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে সাত ওভার চার বলে কোনো উইকেট না হরিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

পুরুষদের ম্যাচেও শুভ সূচনা করেছে লাল-সবুজের দল। আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৪৯, সৌম্য সরকারের ৪৬ এবং মোহাম্মদ নাইমের ৩৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে বাংলাদেশ।

কিন্তু টাইগারদের বোলিংয়ের তোপে ৬৫ রানে গুটিয়ে যায় মালদ্বীপ।  তানভির নেন পাঁচ উইকেট। মিনহাজুল আবেদিন এবং আফিফ হোসেন নেন দুইটি করে উইকেট। আহমেদ হাসান ১০ এবং আলি ইভান ১২ রান ছাড়া আর কেউ পারেনি দুই অঙ্কের কোটা পাড় করতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button