
বুধবার দুপুরে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে পাকিস্তানের বিপক্ষে গোল্ড ফাইটে বাংলাদেশের হয়ে তৃতীয় সোনাজয়ী মারাজানা আক্তার পিয়া কারাতে ইভেন্ট চলাকালীন মাথায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি।
রাজধানী কাঠমান্ডুর ব্লু-কোচ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি।
এসএ গেমসের তৃতীয় দিন মঙ্গলবার কারাতে ইভেন্টে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন মারজানা।



