Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জিতে রেকর্ড মেসি’র

রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জিতলেন, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শীর্ষ হওয়ার দৌঁড়ে পেছনে ফেলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ভার্জিল ফন ডাইককে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার এবং ২০১৫ সালেও এই পুরষ্কার জেতেন মেসি।

দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত সেপ্টেম্বরে ‘ফিফা দ্য বেস্ট প্লেয়ার’ও নিজের করে নিয়েছিলেন মেসি। ক্লাব ও জাতীয় পর্যায় গত মৌসুমে ৫৮ ম্যাচে ৫৪ গোল করেন এই আর্জেন্টাইন।

৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে। নারী ফুটবলের ব্যালন ডি অর জিতেছেন যুক্তরাষ্ট্রের সেগার র‍্যাপিনো।

সেরা যুব ফুটবলার হন নেদারল্যান্ডসের ডি লিখট। সেরা গোলরক্ষকের পুরষ্কার ইয়াশিন ট্রফি জিতেছেন ব্রাজিল ও লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button