Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় আটলেটিকো মাদ্রিদকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরলো বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল ঠিকই, কিন্তু এগিয়ে যাওয়ার পরমুহূর্তেই হজম করল আরেক গোল। ফলাফল, মৌসুম জুড়ে নিজেদের খুঁজে ফেরা দলটি পয়েন্ট হারালো আবারো।

একাদশ মিনিটে মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৪২ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে ম্যান ইউ। সুলশারের দলের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি।

ডিফেন্ডার মিঙ্গসের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারীরা। লিগে এই নিয়ে টানা দুই ও মোট ছয় ম্যাচ ড্র করল সুলশারের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button