Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

‘চামড়া শিল্পে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা’

দেশে একটি টেকসই পরিবেশ বান্ধব ও উন্নত চামড়া শিল্প গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আর চামড়া শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাইলেন এ শিল্পসংশ্লিষ্টরা। সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ সব কথা বলেন।

সকালে রাজধানীর পল্টনে শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ-এর যৌথ উদ্যোগে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ এবং এলডব্লিউজি সার্টিফিকেট অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ বলেন, সরকার ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দেশের চামড়া শিল্প ফিরে পাবে তার হারানো ঐতিহ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সরকার চামড়া শিল্প খাতে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এসময় চামড়া শিল্প খাতে কোন অনিয়ম হলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন শিল্পমন্ত্রী।

এছাড়া, চামড়া শিল্পের উন্নয়ননে আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button