Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

‘এবার বাংলাদেশ আরো বেশি পদক পাবে’

এসএ গেমসে গত আসরের চেয়ে এবার বাংলাদেশ বেশি পদক পাবে, এমন প্রত্যাশা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল কাপের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

দেশের ক্রীড়ামোদিদের দৃষ্টি এখন নেপালের দিকে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা এসএ গেমসের ১৩তম আসর শুরু হচ্ছে রোববার। যেখানে ২৫টি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের ২৬৩ জন পুরুষ এবং ১৯৯ জন নারী অ্যাথলিট। গতবার চারটি গোল্ড, ১৫ টি রৌপ্য ও ৫৬ টি ব্রোঞ্জ পদক জিতেছিলো বাংলাদেশে, এবার প্রত্যাশা আরো বেশি।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষিত বছরটিকে স্মরনীয় করে রাখতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ক্রিকেট-ফুটবল ছাড়াও আরো বেশকয়েকটি ইভেন্টের অংশগ্রহনের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের বেশিরভাগ ডিসিপ্লিনের অ্যাথলেটরা পৌঁছে গেছেন নেপালে কাঠমান্ডু এবং পোখরাতে।

 মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button