Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাত ১১টা ১৫ মিনিটে মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, চেলসি, ইন্টার মিলানের মতো বড় ক্লাবগুলো। মৌসুমজুড়ে দারুণ ফর্মে থাকা লিভারপুল আতিথ্য দিবে কার্লোস আনচেলত্তির নাপোলিকে।

এদিকে, আজ মাঠে নামলেই বার্সার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন বার্সার প্রাণভোমরা। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালে বার্সা নিশ্চিত করবে শেষ ষোলো। ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়। সম্প্রচার করবে সনি টেন-২।

অন্যদিকে নু’ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুণ্ড। আগের ম্যাচে ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের সাথে ড্র করে পয়েন্ট হারায় কাতালানরা।

ঘরোয়া লিগে এবারের মৌসুম ভাল যাচ্ছে না বরুশিয়ার। গেলো মৌসুমে দ্বিতীয় হওয়া দলটি এবার রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে। বুধবার জিতে দু’দলই নিশ্চিত করতে চাইবে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ড।

এদিকে, স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। সমান চার ম্যাচে দু’দলের পয়েন্ট সাত। এই গ্রুপেরই অন্য ম্যাচে আয়াক্সের প্রতিপক্ষ লিল।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button