Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে অনূর্ধ্ব ২৩ ফুটবল দল

১৩ তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিতে কিছুক্ষণ আগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।

এ’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল এবং ভুটান। পহেলা ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং তিন ডিসেম্বর খেলা ভুটানের সাথে।

দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে রয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন এবং গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ১৯৯৯ এবং ২০১০ সালে দুইবার স্বর্ণ জেতে বাংলাদেশ দল। গেলোবার ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুস্ট থাকতে হয় দলকে।

এবার ফাইনালে খেলাটাই মূল লক্ষ্য বলে জানান দলের কোজ জেমি ডে। কিন্তু আসরের প্রস্তুতি হিসেবে ঢাকায় কোনো অনুশীলন করেনি তারা।  কারণ ক্যাম্পে অংশ নিতে, বসুন্ধরা কিংস তাদের আট জন খেলোয়াড়কে ছাড়পত্র দেয়নি।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button