ওজন কমাতে গোলমরিচ, পাকা পেঁপের বীজ ও জিরা পানি

জিরা পানি : আমরা অনেকেই মেদ সমস্যায় ভুগে থাকি। মেদ কমানোর জন্য অনেকেই ডায়েট চার্টে রাখে অনেক রকমের খাবার। আবার অনেকের ধারনা প্রচুর পরিমাণে শরীরচর্চা আর অল্প খেলেই বুঝি মেদ ঝরিয়ে ওজন কমানো সম্ভব। তবে চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা বলে থাকেন, ডায়েট মেনে খাবার খাওয়া এবং প্রয়োজন মতো শরীরচর্চাই মেদ ঝরাতে পারে।
সুস্বাদু রান্নায় ব্যবহৃত মশলাই আপনার মেদ ঝরাতে পারে। মাত্র ১৫ দিনেই জিড়া আপনার অতিরিক্ত মেদ কমাতে সক্ষম। তাহলে জেনে নিন জিরা কিভাবে আপনার ওজন কামাবে।
সারা রাত খানিকটা জিরা পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ভিজিয়ে রাখা জিরার পানি পান করুন। এটি হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মাত্র কয়েকদিনেই পেটের মেদ ঝরাতে সাহায্য করবে।
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে জিরা পানিতে। জিরা পানি শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
আদা থেতো করে পানিতে ভালো করে ফোটান। এরপর এর মধ্যে অল্প করে জিরা গুঁড়া দিন। নিয়মিত দুপুরে বা রাতে খান। এটি তাড়াতাড়ি আপনার ওজন কমাতে সাহায্য করবে।
পাকা পেঁপের বীজ : বিশেষজ্ঞরা বলছেন, পাকা পেঁপের বীজ খেলে শরীর থেকে টক্সিন দূর হয়, বিপাক ক্রিয়ার সাহায্য করে, পেট ফাঁপা রোগ দূর করে এবং খাবার ভাল করে হজম করতে সাহায্য করে।
এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না। এই কারণে পাকা পেঁপের বীজ খেলে ওজন দ্রুত কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাকা পেঁপে খাওয়ার পর কালো রঙের যে বীজগুলো তা চিবিয়ে খেতে পারেন। আর প্রয়োজনে ভাল করে পেস্ট বানিয়ে পানিতে মিশিয়ে খেতে পারেন।
গোলমরিচ : ইদানীং তরুণ-তরুণীসহ সকল বয়সী নারী-পুরুষকেই দেখা যায় ওজন কমানো নিয়ে দুশ্চিন্তা করতে। শরীরের বাড়তি মেদ ঝরাতে তাদের কতরকম দৌড়ঝাঁপ! তবে খাদ্যাভ্যাসে সামান্য একটি জিনিস যুক্ত করলেই ওজন কমানো নিয়ে দুশ্চিন্তা ও ঝক্কিঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেটি হলো গোলমরিচ।
ম্যাগনেসিয়াম, তামা, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি খনিজ সমৃদ্ধ গোলমরিচ এমন একটি মসলা যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গোলমরিচে থাকা ফাইবার, সীমিত পরিমাণ প্রোটিন ও শর্করা খাবার হজমে সহায়তা করে। সেই সাথে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আয়ুর্বেদ মতে, গোলমরিচ কানের ব্যথা প্রতিরোধেও সহায়ক।
শরীরের জন্য অতিরিক্ত ওজন মারাত্নক ক্ষতিকর। অতিরিক্ত ওজনের কারণে শরীরে নানা রোগ হয়ে থাকে। তাই অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই তা কমিয়ে ফেলতে হবে।



