Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

এখনো লাগামহীন পেঁয়াজের বাজার

লাগামহীন পেঁয়াজের বাজার-নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। সোমবারও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। এদিকে, পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য আমদানিকারকদের দায়ী করলেন খুচরা ব্যবসায়ীরা। সেই সাথে দাম বেড়ে যাওয়ায় কমেছে পেঁয়াজের বিক্রিও।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিগত কয়েক সপ্তাহ ধরেই নানা পদক্ষেপ নেয় সরকার। দাম নিয়ন্ত্রণে তড়িঘড়ি করে মিশর, পাকিস্তান ও তুরস্ক থেকে এর বড় চালানও আমদানি করা হয়। পাইকারি বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। কিন্তু কাজের কাজ যেন কিছুতেই হচ্ছে না!

গেলো দুই দিনে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এর বিক্রিও কিছুটা কমে গেছে। বিক্রি কমে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তাই বিক্রি বন্ধ করে দিয়েছেন অনেকেই।

পেঁয়াজের বাজারের এ অস্থিরতা নিয়ে দিশেহারা সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও দাবি করছেন তারা। অতীতের সব রেকর্ড ভাঙ্গা পেঁয়াজ, দ্রুত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button