Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

একই পরিবারের নিহত ৯ : বিমান বিধ্বস্ত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরে উড্ডয়নের পর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি।

মাপেনদো এলাকায় অবস্থিত একটি বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে। এতে ওই বাড়ির একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। এছাড়া বিমানে থাকা আরও ১৮ যাত্রী এবং দুই ক্রু সদস্যও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

রোববার সকালে গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর যাত্রীবাহী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। কি কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। দ্য ডর্নিয়ার-২২৮ বিমানটি গোমা থেকে বেনি এলাকার উদ্দেশে যাত্রা করেছিল।

দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button