Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

স্ত্রীর পরকীয়ার ভিডিও বিবাহবিচ্ছেদের মামলা জিতিয়ে দিল

স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন স্বামী। কিন্তু নিম্ন আদালতে সেই মামলায় হেরে যান তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন স্বামী। এরপর প্রমাণ হিসাবে জমা দেন বন্ধুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর ভিডিও।

সেই প্রমাণের ভিত্তিতেই বিবাহবিচ্ছেদ মামলায় জিতে যান ওই স্বামী। কর্নাটকের বালারির ওই দম্পতির বিয়ে হয়েছিল ১৯৯১-এর ৭ জুলাই।

জানা যায়, ওই ব্যাক্তির (স্বামী) সন্দেহ হলে তিনি এক দিন বেডরুমে লুকিয়ে রেখে গিয়েছিলেন ডিজিটাল ভিডিও রেকর্ডার। সে সময়ই ওই বন্ধুকে বাড়িতে ডাকেন স্ত্রী। পুরো ঘটনা রেকর্ড হয় ভিডিওতে। মামলাও দায়ের করেন নিম্ন আদালতে।

কিন্তু নিম্ন আদালতে স্ত্রী দাবি করেন, তাঁর স্বামীর পর্নোগ্রাফি বানানোর অভ্যাস রয়েছে। তাই তাঁকে দিয়ে জোর করে এ কাজ করিয়েছেন।

কিন্তু হাইকোর্টে সেই ডিভিডি জমা দিতেই গোটা বিষয়টি পরিষ্কার হয় বিচারপতিদের কাছে। তাঁদের এক মেয়ের বয়ানেও বাবা বাড়িতে না থাকার সময় মায়ের বন্ধু আসার বিষয়টি উঠে আসে। তার পরই বিবাহবিচ্ছেদ পান ওই ব্যক্তি।

সংশ্লিষ্ট খবর

Back to top button