Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আবারও বাড়ছে সোনার দাম

আবারও বাড়ছে সোনার দাম। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার ভরিপ্রতি সোনার দাম বাড়িয়েছে ১ হাজার ১৬৬ টাকা। আজ রোববার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়। বাজুসের ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দাম ৯৩৩ টাকায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button