Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

৩৪ হাজার ফুট ওপরে দুই দেশের মাঝখানে বিয়ে

৩৪ হাজার ফুট ওপরে স্বপ্নের বিয়ে। তাসমান সাগরের ৩৪ হাজার ফুট ওপরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুদেশের মাঝখানে এক যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জেটস্টার এয়ারওয়েজ। খবর এনডিটিভির।

২০১১ সালে অনলাইনে পরিচয় হওয়ার দুবছর পর প্রথম দেখা হয় ডেভিড ও ক্যাথির। তাদের পরিচয়ও হয়েছিল অনলাইনে ‘এয়ারপোর্ট সিটি’ গেম খেলতে গিয়ে। বিমানে ভ্রমণ করতেও ভালোবাসেন অস্ট্রেলিয়ার ডেভিড ভ্যালিয়েন্ট ও নিউজিল্যান্ডের ক্যাথি ভ্যালিয়েন্ট।

বিমানের প্রতি ভালোবাসা থেকেই তাদের কাছে আসা। তাই এই যুগল সিদ্ধান্ত নেন তাদের বিয়েটা হবে উড়ন্ত বিমানে। তাদের স্বপ্ন পূরণ করেছে অস্ট্রেলিয়ার জেটস্টার এয়ারওয়েজ।

জেটস্টার জানায়, এই যুগল সিদ্ধান্ত নেন উড়ন্ত বিমানে বন্ধনে আবদ্ধ হবেন। তারা এ ব্যাপারে প্রস্তাব দিলে আমরা রাজি হই।

সংশ্লিষ্ট খবর

Back to top button