Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ববাংলামানবসম্পদ

দেড় লাখ টাকা পর্যন্ত রেমিটেন্স প্রণোদনা পেতে কাগজপত্র লাগবে না

দেড় লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা পেতে, কোন ধরনের কাগজপত্র লাগবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

গত বুধবার এ প্রজ্ঞাপনটি জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।  সেই সাথে রেমিটেন্সের প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সময়সীমা পাঁচ কার্যদিবসের মধ্যে থাকলেও, এখন তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে, নগদ সহায়তা প্রদান প্রসঙ্গে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, একজন প্রবাসীর রেমিট্যান্সের ওপর প্রতিবার সর্বোচ্চ ১৫০০ মার্কিন ডলার, সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা বা এক লাখ ৫০ হাজার টাকার জন্য, ২ শতাংশ হারে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই, প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।

অন্যদিকে ১৫০০ মার্কিন ডলার বা সমমূল্যের অন্য বৈদেশিক মুদ্রা দেশে পাঠালে, প্রণোদনা দেয়ার কথা বলা হলেও, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স টাকায় রূপান্তরিত হয়ে আসায়, পুনরায় ডলারে রুপান্তর করা নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়।

ফলে বিদ্যমান ব্যবস্থায় টাকা থেকে ডলারে রূপান্তর করে রেমিটেন্সের নগদ প্রণোদনা হিসাব করতে, ব্যাংক কর্মকর্তাদের অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে।  তাই এ বিষয়গুলোকে সামনে রেখে নগদ প্রণোদনা হিসাব সঠিক ও সহজ করতে পাঠানো রেমিট্যান্সের পরিমান ডলারের হিসাবের পরিবর্তে তার সমতুল্য টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button