Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

করাচি থেকে ৮২টন পেঁয়াজ আমদানি

৮২ টন পেঁয়াজ নিয়ে পাকিস্তানের করাচি থেকে ঢাকায় এসেছে সিল্কওয়ে এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। বুধবার সন্ধ্যা ৭ টার ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। আমরা দ্রুত খালাসের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সিল্কওয়ে এয়ারলাইন্সের ফ্লাইটে ৮২ টন পেঁয়াজ এসেছে। পেঁয়াজ আমদানী করছে সাদ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। পেয়াজ দ্রুত খালাসে কাস্টম হাউস প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button