
আগামীতে বিদেশী ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের বিশেষ ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য্য।
বুধবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে যথাযথ কর আদায়ের কোন বিকল্প নেই।
স্বল্পোপান্নত দেশ গুলোর প্রতিবেদন পেশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র দেয়া এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে দাড় করাতে কিছু সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ড.দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হওয়ার সাথে সাথে বৈদেশিক ঋণের সুদের পরিমাণ বেড়েছে, ফলে ঋণ নেয়ার ক্ষেত্রে এখন থেকে সতর্ক থাকতে হবে।
এসময় স্বল্প উন্নত দেশ থেকে বের হয়ে আসতে হলে বাংলাদেশকে অবশ্যয় শতভাগ কর আদায় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অর্থ পাচার রোধে সরকারকে আরো সতর্ক থাকার থাকার পরামর্শ দেন বিশিষ্ট এ অর্থনীতিবিদ।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



