Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

চোরাই পথে নিম্নমানের চা পাতা প্রবেশ করছে বাংলাদেশে

হবিগঞ্জে এবার চায়ের বাম্পার ফলন হলেও, ভারত থেকে চোরাই পথে নিম্নমানের চা পাতা বাংলাদেশে প্রবেশ করায়, দেশের চায়ের বাজারের মূল্য নিয়ে বিপাকে বাগান কর্তৃপক্ষ। ফলে, হুমকির মূখে পড়েছে হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বাহুবলের চা বাগানগুলো।

এদিকে, উৎপাদন বেশী হওয়ার পরও চায়ের দাম না থাকায় হতাশ বাগান কর্তৃপক্ষ। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্দ করেছে।

হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের ২৪টি বাগানে এবার চায়ের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছর হবিগঞ্জে প্রায় ৭৭ লাখ কেজি চা উৎপাদন হয়েছিলো। এবার মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় ৯২ লাখ কেজি।

তবে ভারত থেকে নিম্নমানের চা পাতা দেশে প্রবেশ করায়,দেশীয় চা পাতার বাজার মূল্য কমতে শুরু করেছে। গেলো বছর প্রতিকেজি চায়ের মূল্য প্রায় ২শ ৭০ টাকায় বিক্রি হত। এবার তা কমে ২শ টাকার নিচে নেমে এসেছে। ফলে, উৎপাদন বেশী হলেও চায়ের বাজার মূল্য নিয়ে হতাশ, বাগান কর্তৃপক্ষ। শীগগিরই অবৈধপথে ভারত থেকে চা পাতা আসা বন্ধ করা না হলে হুমকিতে পড়বে, হবিগঞ্জের চা শিল্প।

একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধভাবে ভারত থেকে চা আসারোধে বিজিবিও সচেষ্ট রয়েছে বলে জানান,পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবি অধিনায়ক।

দেশের শিল্প রক্ষায় ভারত থেকে অবৈধভাবে চা আসা বন্ধ করতে  প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের।

হামিদুর রহমান ও মোতাব্বির হোসেন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button