Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

‘পেঁয়াজের সংকট লুটেরা লীগের কারসাজি’

আওয়ামী লুটেরা লীগের কারসাজিতে পেঁয়াজের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘দেশে পেঁয়াজের সংকট দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই লুটেরা লীগ। অথচ গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না করা হচ্ছে বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন।’– যুগান্তর

কাদের সিদ্দিকী অভিযোগ করে বলেন, ৪৩তম মৃত্যুবার্ষিকীতে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে তেমন করে কোনো কোনো সন্মান প্রদর্শন করা হলো না। অথচ তাকে ব্যবহার করে ক্ষমতার স্বাদ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button