কেনা বেশি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে : ব্যবসায়ী

নানা অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। অভিযোগের তীর এখন আড়তদারদের ওপর হলেও তারা বলছেন, কেনা বেশি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আগামী সপ্তাহের মধ্যে বাজার দর কমে আসবে বলে আশা করছেন, ব্যবসায়ীরা।
গেলো কয়েক দিন ধরে দফায় দফায় বেড়েছে পেয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে আনতে নানা অভিযান চালানো হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই।
পেঁয়াজের এমন মূল্য বৃদ্ধির ফলে খুচরা বাজারে ক্রেতা কমে যাবার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রান্তিক ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন আমদানি কারক ও আড়তদাররা।
এদিকে, বাঁজার তদারকি করতে আজ ও মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান আদালত। এসময়, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি কাজে অসহযোগিতা করায় দুই জনকে আটক করা হয়। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।
অন্যাদকে, শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে ‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি আরও বলেন, এখন পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। মানুষকে কষ্ট দেওয়াটা কেন? এভাবে কারা এর পিছনে আছে, সেটাও আমাদের দেখতে হবে। কারণ যতই আমরা এগিয়ে যাই, মানুষ যত ভাল থাকে, একটা না একটা ইস্যু তৈরি করার এবং মানুষের মাঝে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে।
আরমান কায়সার, বাংলা টিভি



