Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

খুলনায় টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

সরাসরি দেখুন বাংলা টিভিতে

খুলনায় অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। খেলায় মহিলা এককে বাংলাদেশের ঈশিতা আফরোজ এর বিপক্ষে মঙ্গোলিয়ার মারালগো চগসোমজাভ ২-০ সেটে জয়লাভ করে।

মঙ্গোলিয়ার মারালগো চগসোমজাভ বাংলাদেশের ঈশিতা আফরোজ এর বিপক্ষে জয়লাভ করেন ৬-০, ৬-০ ব্যবধানে। খুলনা থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি।

এদিকে, খুলনা ক্লাবের ২য় খেলায় ভারতের যুবরানী ব্যানার্জী বাংলাদেশের সুষ্মিতা সেন এর বিপক্ষে সরাসরি জয়লাভ করেন ৬-২, ৬-০ গেমে।

অপরদিকে ১ম খেলায় তিউনেশিয়ার এডাম নগৌদি শ্রীলংকার থাঙ্গারাজা দিনেশ-কানথান এর বিপক্ষে সরাসরি সেটে জয়লাভ করেন ৬-৩, ৬-৩ গেমে।

অফিসার্স ক্লাবের ১ম খেলায় ভারতের অনুরাগ আগারওয়াল ইরাকের আল-সাদী আকরাম এম. আব্দাল করিম এর বিপক্ষে ২-০ সেটে ৬-৩, ৬-১ গেমে জয়লাভ করেন।

ডিআইজি ক্লাবের ১ম খেলায় থাইল্যান্ডের চায়ানন কেউসুতো তিউনেশিয়ার বেন আব্দাল্লাহ স্কান্দার এর বিপক্ষে ২-০ সেটে জয়লাভ করেন গেম ব্যবধান ৬-৩, ৬-৪।

এর আগে গত ১৩ নভেম্বর খুলনায় শুরু হয়েছে ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট ২০১৯’। এটিই দেশের ইতিহাসে টেনিস খেলার সর্ববৃহৎ আয়োজন।

১৮টি দেশের ২০টি ক্লাবের মোট ৬৪ জন টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশহগ্রহণ করেছেন। খুলনা জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রতিদিন দুপুর ১ টা ৫০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলো, খুলনা থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন বাংলা টিভিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button