Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

শুরু হয়েছে ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট ২০১৯’

খুলনা থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

খুলনায় দেশের ইতিহাসে টেনিস খেলার সর্ববৃহৎ আয়োজন ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট ২০১৯’ শুরু হয়েছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

১৮টি দেশের ২০টি ক্লাবের মোট ৬৪ জন টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশহগ্রহণ করবেন। খুলনা জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। খেলাগুলো খুলনা সার্কিট হাউস শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস গ্রাউন্ড, অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ডিআইজি টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক এই তিন বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ও স্থানীয় রেফারিগণ খেলা পরিচালনা করবেন। খেলোয়াড়দের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিদিন দুপুর ১ টা ৫০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলো, খুলনা থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

Mens Singles Draw 1

সংশ্লিষ্ট খবর

Back to top button