Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

‘রাঙ্গার বক্তব্যের দায়ভার দল নেবে না’

রাঙ্গার বক্তব্যের জন্য জাতীয় পার্টি লজ্জিত, আমরা দুঃখিত এবং আমরা এর জন্য অপমানিতবোধ করছি। এই বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য নয়। এটা কোনও রাজনৈতিক বক্তব্য হতে পারে না। জাতীয় পার্টি এই বক্তব্য সমর্থন করে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে শহীদ নূর হোসেন ও গণতন্ত্র নিয়ে মসিউর রহমান রাঙ্গার দেওয়া বক্তব্যের প্রসঙ্গে এসব কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, এই বক্তব্যের জন্য জাতীয় পার্টি লজ্জিত ও দুঃখিত। এই মশিউর রহমান রাঙ্গাঁ অশিক্ষিত ছিল। একসময় যুবদল করত। এই সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু একটা কথা সত্য, বানরকে লাই দিলে গাছে ওঠে। রাঙ্গাঁর অবস্থাও তাই। (সারাবাংলা)

তিনি আরও বলেন, নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা যেটা বলেছেন তা আমরা গ্রহণ করি না। আমরা ঘৃণাভরে এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। এটা তার ব্যক্তিগত বক্তব্য, দল এর দায়িত্ব নেবো না।’

এদিকে জানা গেছে, জাতীয় পার্টির মহাসচিবের পদ হারাতে যাচ্ছেন। শুধু তাই নয়, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের পদটি নিয়েও কথা উঠেছে। তাকে অপসারণ করতে স্পিকারের কাছে দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ জাপা’র বেশ কয়েকজন সাংসদ।

এর আগে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা রাঙ্গার ওই বক্তব্যের কঠোর সমালোচনা করে সংসদে তাকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button