অন্যান্যআন্তর্জাতিক
মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয়ে ইভো মোরালেস

মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইভো মোরালেস। সেনাবাহিনীর চাপের মুখে রোববার পদত্যাগের ঘোষণা দেন মোরালেস।
একদিনের মাথায় সোমবার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানান, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরাড। সোমবার নিজ দেশে এক সংবাদ সম্মেলনের এ খবর জানিয়েছে, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এ বিষয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী জানান, বলিভিয়ায় ইভো মোরালেসের জীবন বিপন্ন ছিল। মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। এর মধ্য দিয়ে এ ধরনের ক্ষেত্রে আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে সরকার।
সোমবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে মোরালেস বলেন, রাজনৈতিক কারণে মেক্সিকোর উদ্দেশে বলিভিয়া ছাড়ছি। তবে শিগগিরই আরও শক্তিশালী অবস্থান নিয়ে দেশে ফিরবো।



