Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট

বলিভিয়ার সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস। এর আগে দেশটির সেনা ও পুলিশ প্রধান প্রেসিডেন্ট মোরালেসকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। (ডিবিসি নিউজ)

টেলিভিশনে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণার পাশাপাশি আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান ইভো মোরালেস।

প্রেসিডেন্টের পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটের প্রেসিডেন্টও। গত মাসের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে মোরালেসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেশটির লাখো মানুষ।

এ সময় প্রেসিডেন্টের সমর্থকদের সাথে সরকারবিরোধীদের বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। দেশটির সেনাবাহিনী ও পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা জানায়।

মোরালেস দেশটির চার প্রধান বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দিলেও কয়েকটি দল তা প্রত্যাখ্যান করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button