Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নেই জাতীয় নারী দল

একের পর এক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল দল। কিন্তু জাতীয় দলের দেখা নেই আন্তর্জাতিক অঙ্গনে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ শোনালেন, বড় দু:সংবাদ।

বাংলা টিভিকে দেয়া একাত্ম সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী চারবছর কোনো খেলা নেই জাতীয় নারী দলের।

জাতীয় পুরুষ দল যখন একের পর এক টুর্নামেন্ট খেলে ব্যস্ত সময় পার করছে, তখন মুদ্রার বিপরীত পিঠ জাতীয় নারী দল। যেন নেই কোনো অস্তিত্ব। অথচ বয়স ভিত্তিক দলগুলো খেলে বেড়াচ্ছে একের পর এক টুর্নামেন্ট। সমৃদ্ধ করছে ফুটবল অঙ্গনকে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে, বিভিন্ন বয়স ভিত্তিক মেয়েরা যখন সাফল্য দিয়ে তুলে ধরছে বাংলাদেশের নাম, তখন জাতীয় নারী দলের দৃশ্যপটে না থাকার কারণ কি? জবাবে ফিফা কাউন্সিলের এই সদস্য জানান, কঠিন পথ পাড়ি দেয়ার মতো মনোবল থাকে না নারীদের।

বাফুফের নারী উইংয়ের কথায় আশাহত দেশের নারী ফুটবলাঙ্গন। তবে মাঠের লড়াইয়ের মারিয়ামান্ডা-মনিকা চাকমাদের সাফল্য, কোনোভাবে ভোলার নয়।

ভবিষ্যতে সৃমদ্ধশীল নারী দল গড়তে তাই ধরে রাখতে হবে তাদেরকেই।

মোহাম্মদ হাসিব / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button