Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ববাংলামানবসম্পদ

মালয়েশিয়ায় আটক ১৪৬৬ বাংলাদেশি দেশে ফিরতে চায়

ব্যাক ফর গুড’ এর আওতায় মালয়েশিয়ায় বিভিন্ন দেশের অভিবাসীরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ১ হাজার ৪৬৬ জন বাংলাদেশিও দেশে ফেরার আবেদন জানিয়েছেন। এরমধ্যেই মালয়েশিয়ায় নতুন করে শ্রমিক নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান দূত খাইরুল দাজামি দাউদ বুধবার মালয়েশিয়ার কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়ার ১৪টি কারাগারে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮ হাজার ৭৭৪ জন আটক রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

এদিকে, আগামী ১৯ অথবা ২০ নভেম্বর ঢাকায় আসবেন মালয়েশিয়া প্রতিনিধিগণ। তারপর ঘোষণা হবে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগ।

এর আগে ৬ নভেম্বর স্থানীয় সময় সকাল ১১ টায় শুরু হয় এই বৈঠক। বাংলাদেশের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

ডিসেম্বর মাসেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ, চলতি মাসের ১১ তারিখে মালয়েশিয়ার নিয়োগদাতাদের সাথে বৈঠক করবেন দেশটির মানব সম্পদমন্ত্রী এম কুলাসেগারান।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button