Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্বাগতিক বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ

এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাই ফুটবল পর্বের মিশনে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ই’গ্রুপের স্বাগতিক বাহরাইনের। ঢাকার সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

সর্বশেষ ২০০২ সালে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের বাধা টপকেছিলো বাংলাদেশ। এরপর দেশের ফুটবলে কেটে গেছে অপ্রাপ্তির ১৭ বছর। চূড়ান্তপর্বে ওঠা হয়নি লাল-সবুজদের।

গেলো সাফের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এএফসিতে সফলতা হতে চায় ফাহিম-ইয়াসিনরা। এই দলকে নিয়ে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। বাছাই পর্ব হচ্ছে ১১ গ্রুপে।

প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক উজবেকিস্তানকে নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। বাহরাইনের পর ৮ নভেম্বর জর্ডান এবং ভুটানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ যুবারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button