Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টবিএনপিরাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ মোরশেদ খানের

বিএনপি থেকে পদত্যাগ করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত চট্রগ্রামের এই জনপ্রিয় নেতা, যিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। শুধু ভাইস চেয়ারম্যান থেকেই নয় নাম প্রত্যাহার করে নিচ্ছেন বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও।

মঙ্গলবার সন্ধায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যামে কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে তার পদত্যাগপত্র পাঠয়েছেন।

এম মোরশেদ খান প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৬ সালে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ১৯৯১ সালে যোগদান করেন। এর পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি চট্রগ্রাম-৮ আসন থেকে, এর পর জুন ‘৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন।

তিনি একই সাথে বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানও ছিলেন। এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button