Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবাংলাদেশমধ্যপ্রাচ্যশোক সংবাদ

লেবাননে বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননে চিকিৎসাধীন অবস্থায়, দেলোয়ারা বেগম নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী বৈরুতের দক্ষিনে সাঈদা জেলা সংলগ্ন আলজিয়ে হাসপাতালে মারা যান তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরলে ঠান্ডাজনিত কারনে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন দেলোয়ারা।

বর্তমানে তার মৃতদেহ আলজিয়ে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার বাড়ী,নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামে। তার স্বামীর নাম জয়নাল আবেদিন। দ্রুত মরদেহটি দেশে পাঠাতে, বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা চেয়েছেন দেলোয়ারার স্বজনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button