অন্যান্যঅন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ
মোজাম্বিকে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

||এম ইসলাম ||
আফ্রিকার দেশ মোজাম্বিকে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির নামাগুয়ায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়,দেশটির লুজেলা জেলা থেকে মকুবা শহরে আসার পথে, নামাগুয়া এলাকায় তাদের বহনকারী মোটর সাইকেল,একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে,ঘটনাস্থলেই মারা যান এই দুই বাংলাদেশি।
নিহতরা হলেন,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার,পানকরা গ্রামের শফিকুর রহমানের ছেলে শরিফুল ইসলাম এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রামের ইব্রাহীম নিজামীর পুত্র আনছারুল ইসলাম নিজামী।



