Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ঢাকা দুই সিটির নির্বাচন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর হোসেন। আগামী ১৫ নভেম্বরের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রোববার সকালে কমিশনের  সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।সচিব বলেন, চলতি ভোটার তালিকা দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে।

তিনি আরো বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিটিতে ভোট করার এখনো সময় না হওয়ায় মার্চের শেষ দিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকার ব্যবহার করে এ সিটিতে ভোটগ্রহণ হবে।

বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button