Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে

আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৫ নভেম্বর। রোববার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আলমগীর হোসেন।

রোববার দুপুরে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। কমিশন সচিব মোঃ আলমগীর জানিয়েছেন, এই দুই সিটির ভোট গ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম এর মাধ্যমে। তবে একই সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা থাকলেও, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কমিশন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন একযোগে সম্পন্ন হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ঢাকা দক্ষিণের মেয়র হন সাঈদ খোকন। আর ঢাকা উত্তরে মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী নেতা আনিসুল হক। আনিসুল হকের মৃত্যুর পর ভোটে নির্বাচিত হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র হন আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আর চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে এখনও দায়িত্ব পালন করছেন আ জ ম নাছির উদ্দীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button