Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়া সীমান্তে বোমা হামলার নিহত ১৩

তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর তেল আবিয়াদে শনিবার এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে তুরস্কপন্থী যোদ্ধা এবং বেসামরিক নাগরিক। কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামলার ঘটনাটি যুক্তরাজ্যের একটি মনিটরিং দল নিশ্চিত করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানায়, কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এক টুইটার বার্তায় এ হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটকে দায়ী করা হয়েছে ওই বার্তায়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button