
২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ওমানের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সুযোগ পেয়েছেন রাকিব হাসান, বাদ পড়ছেন জুয়েল রানা।
বিশ্বকাপ বাছাইয়ের ওমানের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ। এর আগে গেলো ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে জামাল ভূঁইয়ারা। ১০ অক্টোবের ঘরের মাঠে কাতার এবং ১৫ অক্টোবর ভারতের সঙ্গে নিজেদের তৃতীয় ম্যাচ খেলে দল।
সেবার প্রতিপক্ষের সল্টলেক স্টেডিয়ামকে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে জেমি ডে’র শিষ্যরা। ১৪ নভেম্বর ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
খেলার এগারদিন আগে, রোববার রাত ৯টায় ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল।



