Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

বেড়েছে পেঁয়াজ, কমেছে সবজির দাম

রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজে দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে গেলো সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সবজির দাম।

পেঁয়াজের প্রতি এতো যত্নই বলে দিচ্ছে এর ঝাঁজ সম্পর্কে। মাত্র একদিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা।

গেলো দেড় মাসে ভারত থেকে আমদানী বন্ধ থাকায় দেশের বাজারে সংকট দেখা দেয় পেঁয়াজের। মিয়ানমার ও মিশর থেকে আমদামি করেও এর বাজার সামলানো যায়নি। দিন দিন বাজার অস্থির হয়ে পড়ায় বিবপাকে সাধারণ ক্রেতারা।

তবে, কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে এর দাম। অপরিবর্তিত রয়েছে প্রায় সব রকম মাছের দাম।  নির্দিষ্ট মুল্যেই বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস।

এ ছাড়া, চাল ডাল তেল মশলাসহ নিত্যপণ্যের দামও রয়েছে স্থিতিশীল।

আরমান কায়সার / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button