
শেখ কামাল ক্লাব কাপ টুনামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু। আসরের দ্বিতীয় সেমিফাইনালে লি টাকের হ্যাটট্রিকে ভারতের মোহনবাগানকে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে তেরেঙ্গানু এএফসি ।
ফলে আগামী ৩১ অক্টোবর শিরোপা জয়ের মিশনে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তেরেঙ্গানু এএফসি। চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।
এর আগে, শ্বাসরুদ্ধকর প্রথম সেমিফাইনালে ভারতের গোকুলাম ক্যারেলাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটিতে জোড়া গোল করেন হেনরি কিসিক্কা। আর শেষ গোল করে স্বাগতিক দলের নায়ক বনে যান চিনেডু ম্যাথিউ। কিন্তু শেষ রক্ষা হয়নি, বিরতির পর জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী।
এদিকে, ফাইনালের উঠার লড়াইয়ে মুখোমুখি ভারতের মোহনবাগান এবং মালয়েশিয়ার তেরেঙ্গানু। যেখানে ভুল করলে ছিটকে যাবার শংকা, সেই ম্যাচে শুরু থেকেই তেরেংগানুকে চাপে রাখে ভারতের ক্লাবটি।
কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে দুদলের কেউ কারো চেয়ে কম ছিলো না। মোহনবাগান প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখলেও, শেষে গোল আদায়ে এগিয়ে যায় মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এএফসি।
নূর / বাংলা টিভি



