Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিপ্রধানমন্ত্রীবানিজ্য সংবাদবাংলাদেশ

‘আগামী ৫ বছর চামড়া খাতে প্রণোদনা অব্যাহত থাকবে’

বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভ হবে, এমন আশ্বাসে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের চামড়াজাতপণ্য রপ্তানিকারকদের সঙ্গে বিশ্বের যোগাযোগ তৈরিতে অর্থনৈতিক কূটনীতির ওপর সরকার জোর দিয়েছে জানিয়ে, আগামী ৫ বছর এ খাতে প্রণোদনা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চামড়া শিল্পের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

২০২২ সালে চামড়া খাত থেকে ৫শ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষমাত্রার কথাও জানান শেখ হাসিনা। চামড়া ও চামড়াজাত পণ্যে  বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

সরকার ব্যবসা করে না, তবে ব্যবসায়ীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button