Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

পেঁপে চাষে ভাগ্য ফিরেছে শ্রীপুরের চাষীদের

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পেঁপে চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন চাষীরা। দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করলেও এই সবজি চাষ করার পর ঘুরে গেছে তাদের জীবন জীবিকা। শুধু পেঁপে চাষীদের নয়, তাদের বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েক হাজার বেকার নারী ও পুরুষ শ্রমিকদের।

তবে, সরকারি সহযোগিতা পেলে এ পেঁপে চাষ আরো বাড়ানোর  আশা পোষণ করেন চাষীরা।

গাজীপুরের শ্রীপুর উপজেলার পেঁপে চাষ করে সাবলম্বী উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা, পাথার পাড়া, শিরিশ গুড়ি এলাকার পেঁপে চাষীরা। এলাকার প্রায় ৫৫হেক্টর জমিতে এ বছর পেঁপের চাষ করা হয়েছে।

অনেকের নিজের জমি না থাকায় জমি বর্গা নিয়ে করছেন এ সবজির বাগান। ৩ থেকে ৪ মাসের মধ্যেই তারা লাভের মুখ দেখছেন চাষীরা।

প্রতি হেক্টর জমি থেকে প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ টাকার পেঁপে বিক্রি করা হয়। অনেক এ বাগানের সঙ্গে কাচা মরিচ, লালশাক, হলুদের চাষও করে থাকেন। পেপে বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েক হাজার বেকার নারি ও পুরুষের। এর চাষ লাভজনক হওয়ায় দিন দিনই এ পেশায় অনেকে ঝুঁকে পড়ছেন তারা।

পেঁপে চাষ লাভজনক বিধায় দিন দিন চাষীদের সংখ্যা বাড়ছে জানিয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস  দেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান।

বেকার যুবকদের পেঁপে চাষে উৎসাহী করলে অনেক বেকারত্ব দুর  হবে বলে মনে করনে সচেতন মহল। আর সরকারি সহযোগিতা পেলে এর বাগান আরো বৃদ্ধি করার আশা শ্রীপুরের পেঁপে চাষীদের।

এস এম সৌরভ সিকদার, গাজীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button