Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি তেরেঙ্গানু এফসি

শেখ কামাল ক্লাব কাপ টুনামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু। আসরের দ্বিতীয় সেমিফাইনালে লি টাকের হ্যাটট্রিকে ভারতের মোহনবাগানকে ৪-২ গোল ব্যবধানে হারিয়েছে তারা। ফলে আগামী ৩১ অক্টোবর শিরোপা জয়ের মিশনে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তারা।

ফাইনালের উঠার লড়াইয়ে মুখোমুখি ভারতের মোহনবাগান এবং মালয়েশিয়ার তেরেংগানু। যেখানে ভুল করলে ছিটকে যাবার শংকা, সেই ম্যাচে শুরু থেকেই তেরেংগানুকে চাপে রাখে ভারতের ক্লাবটি।

দুই বিদেশি দল হওয়ায়, মাঠে দশক উপস্থিতি ছিলো তুলনামূলক খুব কম। কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে  দুদলের কেউ কারো চেয়ে কম ছিলো না। মোহনবাগান প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখলেও, গোল আদায়ে এগিয়ে যায় মালয়েশিয়ার ক্লাবটি।

৩৯ মিনিটে স্পষ্ট কিক থেকে দলকে এগিয়ে লি টাক। পুরো টুনামেন্টে দারুন খেলা এই মিডফিল্ডার, এবারো কেড়ে নেন স্পট লাইট।

বিরতির পর রক্ষন ঠিক রাখার মানসিকতা ছিলো তেরেংগানুর। অন্যদিকে আক্রমণ অব্যাহত রাখার মোহনবাগান, পেয়ে যায় ম্যাচে ফেরার সুযোগ। পাংরাস মেটিল দাকে ফাউল করে বসেন প্রতিপক্ষের ডিফেন্ডার হাফিজাল আলাস। ফলাফল সমতায় খেলায় ফেরে মোহনবাগান।

৫৮ মিনিটে ৩০ গজ দূর থেকে নেয়া লিটাকের কিক খুজে নেয় জালের দেখা। কিন্তু লিড ধরে রাখতে পারেনি তেরেংগানু। এক মিনিট পরেই, ফ্রান্সিসকো জাভিয়ার আবারো ম্যাচে ফেরান আইলিগ চ্যাম্পিয়নদের।

এরপর ভারতের ক্লাবকে শান্তি দেয়নি মালয়েশিয়া লিগে সপ্তম হওয়া দলটি। প্রতিপক্ষের রক্ষণ ভেংগে, ৭৪ মিনিটে গোল করেন মিডফিল্ডার সায়াফিক বিন ইসমাইল।

এরপর যেন খেইল হারিয়ে ফেলে ভারতের ক্লাব। ৭৮ মিনিটে গোলরক্ষকের দেবজিত ফাউল করে বসেন ব্রোসুজুকিকে। পেনাল্টি থেকে গোল করে, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তেরেংগানু।

সেইসাথে টুনামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন, ঢাকা আবাহনীর সাবেক এই ফুটবলার। এরআগে গ্রুপ পবে বসুন্ধরা কিংসের বিপক্ষে এই কিতী করেছিলেন  এ-ই মিডফিল্ডার।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।

চট্রগ্রাম থেকে মোহাম্মদ হাসিব

সংশ্লিষ্ট খবর

Back to top button