Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুনামেন্টের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। শ্বাসরুদকর প্রথম সেমিফাইনালে  ভারতের গোকুলাম ক্যারেলাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন হেনরি কিসিক্কা। আর শেষ গোল করে স্বাগতিক দলের নায়ক বনে যান চিনেডু ম্যাথিউ।

শুরু থেকেই রক্ষণ সামলে সাবধানী ফুটবল খেলে দুই দল। ২৮ মিনিট, নিশ্চুপ এম এ আজিজ স্টেডিয়াম। চট্টগ্রাম আবাহনীর দুর্বল রক্ষণের সুযোগে ম্যাচের লিড পেয়ে যায়, ভারতের গোকুলাম ক্যারেলা।

স্কোর শিটে নাম লেখান স্ট্রাইকার হেনরি কিসিকা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর যেন বদলে যাওয়া এক দল চট্টগ্রাম আবাহনী।

এক মিনিটের মাথায়, অসাধারণ এক গোল করেন মিডফিল্ডার চার্লস দিদিয়ের। পাল্টে যায় খেলার ধরন, ব্যবধান দ্বিগুনের লক্ষ্যে আরও আক্রমনি দুই দল। ৭১ মিনিটে ডি-বক্সের ভেতর জামাল ভূঁইয়া ফাউলের শিকার হলেও, রেফারির পেনাল্টির বাশি বাজেনি স্বাগতিকদের পক্ষে।

৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার স্কোরার ছিলেন মার্কাস জোসেফ। আবারো পিছিয়ে পড়া দলটি ম্যাচে ফেরে ৮৯ মিনিটে। আবারো ত্রাণ কর্তার ভূমিকায় মিডফিল্ডার দিদিয়ের। পাল্টে যায় ম্যাচের চিত্রপট। ২-২ গোলের সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button