Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সেমিফাইনাল দেখুন চট্টগ্রাম আবাহনী বনাম গোকুলাম কেরালার খেলা

সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি

শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ (সোমবার) সন্ধ্যা ৭ টায়। এতে প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ভারতের গোকুলাম কেরালা।

এদিকে নিজেদের সেরা দল দাবি করে, স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, শিরোপা জিততে চান তারা। অন্যদিকে ভারতের গোকুলাম ক্লাবের চাওয়া প্রথমবার খেলতে এসে বাজিমাত করবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি (Bangla TV)।

এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।

প্রতিপক্ষ গোকুলাম কেরালা, শেষ মুহূর্তে সংযোজন হওয়া দলটি, চমক ছড়াচ্ছে শুরু থেকেই। বি গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই করা এ দলটির বড় শক্তি মাঝমাঠ। যার যবনিকা টানেন গার্সিয়া। স্বাগতিকদের জন্য চিন্তার বিষয় হলেও, চট্টগ্রামকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছেন না তারা।

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button