Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

দুঃখ প্রকাশ করে মেননের চিঠি, ১৪ দল সন্তুষ্ট

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনীতিক মহলে। এ জন্য ২৪ অক্টোবর ১৪ দলীয় জোট বৈঠক করে রাশেদ খান মেননকে তাঁর বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দেয়া হয়।

এদিকে ১৪ দলের শরিকদের মধ্যে কেউ এ বিষয়ে ক্ষুব্ধ হলে, সে জন্য দুঃখ প্রকাশ করে রোববার রাতে এ- বক্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত একটি চিঠি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, চিঠিতে রাশেদ খান মেনন তাঁর ব্যাখ্যায় ছয়টি বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশবিশেষ উত্থাপন করায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছুটা অতিশয় উক্তিও হয়েছে। বরিশালে দেওয়া বক্তব্য সম্পর্কে জাতীয় ও ১৪ দলের রাজনীতিতে ভুল বার্তা গেছে।

মেনন আরও বলেছেন, ১৪ দলে ছিলেন, আছেন। ১৪ দলকে তিনি ধারণ করেন। এছাড়া, শরিকদের কারও মনে যদি কোনো সংশয়, বিভ্রান্তি তৈরি হয়ে থাকে এবং এর জন্য কেউ ক্ষুব্ধ হয়, সে জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে, এ বিষয়ে সোমবার বেলা ১১টায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের বৈঠক ডাকা হয়। সেখানে আলোচনার পর জোটের অবস্থান তুলে ধরবেন বলে জানান, মোহাম্মদ নাসিম।

এর আগে, ১৯ অক্টোবর বরিশালের অশ্বিনীকুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন তার বক্তব্যে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button