Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সোমবার মাঠে গড়াচ্ছে সেমিফাইনালের প্রথম খেলা

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে রোববার বিরতি, গ্রুপ পর্ব শেষে সোমবার মাঠে গড়াচ্ছে সেমিফাইনালের প্রথম খেলা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী বনাম গোকুলাম ক্যারেলা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দ্বিতীয় সেমিতে তেরেংগানুর প্রতিপক্ষ মোহনবাগান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।

গ্রুপ এ’তে দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। তিন ম্যাচের দুই জয়ে লাওসের ইয়াং এলিফ্যান্টের সঙ্গে সমান ছয়-ছয় পয়েন্ট হলেও, গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নেয় ভারতের ক্লাব মোহনবাগান।

এদিকে, তিন ম্যাচের সবগুলোতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গেলো আসরের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস।

অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মালয়েশিয়ার তেরেঙ্গানু ক্লাবের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় তারা। ফলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠলো তেরেঙ্গানু।

গ্রুপের অন্য ম্যাচে ভারতের চেন্নাই সিটি অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে গোকুলাম ক্যারেলা।

সংশ্লিষ্ট খবর

Back to top button