Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

বদলে যাচ্ছে গুগলের সার্চ অ্যালগরিদম

প্রতিদিন কোটি কোটি প্রশ্নের উত্তর খোঁজা হয় গুগলে। গুগল এখন দৈনন্দিন জীবনেরই একটা অংশ। তাই মানুষের সার্চকৃত বিষয়গুলোর উত্তর সঠিকভাবে খুঁজে এনে দিতে সার্চের অ্যালগরিদমে পরিবর্তন আনছে গুগল।

গুগল বলছে, এই আপডেটের ফলে প্রতি ১০টি সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটি প্রাসঙ্গিক হবে।

এতে ব্যবহার করা হচ্ছে নিউরাল নেটওয়ার্কিং পদ্ধতি। তবে প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষাতেই এই আপডেটটি আনা হচ্ছে। আপডেটটির ফলে গুগলে কিওয়ার্ডের বদলে লম্বা প্রশ্ন করলেও সঠিক উত্তর পাওয়া যাবে।

মেশিন লার্নিংভিত্তিক ভাষা শনাক্তকরণের কৌশলের মাধ্যমে আপডেটটি আনা হয়েছে। কৌশলটির নাম দেওয়া হয়েছে ‘বিডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফ্রম ট্রান্সফরমেশনস’ (বিইআরটি)।

এছাড়া বিইআরটির মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতি শব্দ সমন্বয় করে সার্চ রেজাল্ট দেখাবে গুগল। সূত্র- টেক ওয়াস

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button