
৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথমদিনেই হয়েছে নতুন তিন জাতীয় রেকর্ড। কিশোরীদের ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপি’র সোনিয়া আক্তার বার দশমিক এক শূণ্য সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তার আগে ২০১৮ সালে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন একই সংস্থার রূপা খাতুন।
ওয়ালটন এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা।
আসরের প্রথম দিনে ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে নতুন তিনটি জাতীয় রেকর্ড হয়। এছাড়াও ছয়টি স্বর্ণ, একটি করে রৌপ্য এবং ব্রোঞ্জসহ মোট আটটি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি।
আর দুটিস্বর্ণ, সমান একটি করে রৌপ্য এবং একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। তৃতীয় স্থানে আছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।



