
ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড গড়লো লিস্টার সিটি। সাউদাম্পটনকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ইতিহাস গড়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন দুইজন।
শুক্রবার রাতের ম্যাচে সেন্ট ম্যারিস স্টেডিয়ামে, সাউদাম্পটনকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছে লিস্টার সিটি। পাঁচজন ফুটবলার করেছেন ম্যাচের ৯টি গোল। হ্যাটট্রিক করেছেন জেমি ভার্ডি এবং আয়োজো পেরেজ।
ম্যাচের ১০ মিনিটেই গোলউৎসব শুরু করেন বেন চিলওয়েল। ১২ মিনিটে বারট্রেন্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণেত হয় সাউদাম্পটন। এরপর স্বাগতিকদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
প্রথমার্ধে হয় পাঁচটি গোল। দ্বিতীয়ার্ধে হয় বাকি চারটি। হ্যাটট্রিক তুলে নেন ভার্ডি এবং পেরেজ। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসালো লিস্টার।
আর সেই সাথে গড়েছে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
মোহাম্মদ হাসিব / বাংলা টিভি



